কেন্দ্র সরকারের বিরুদ্ধে ঝাড়গ্রামের রাস্তায় নামল সরকারি কর্মচারী ও শিক্ষকরা

তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠনের পদযাত্রা

ঝাড়গ্রাম: কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং বাংলার প্রাপ্য বকেয়া টাকা দ্রুত প্রদানের দাবিতে সোমবার দুপুরে ঝাড়গ্রাম শহরে অবস্থান ও পদযাত্রা কর্মসূচি করল তৃণমূলের সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠন একত্রিত হয়ে । ঝাড়গ্রাম শহরের ফেডারেশন হল থেকে পদযাত্রা শুরু হয়ে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করে পুনরায় ফেডারেশন হলে পদযাত্রা পৌঁছায় ।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং তৃণমূল শিক্ষক সমিতি প্রাথমিক এই তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে এদিনের এই অবস্থান ও পদযাত্রা কর্মসূচি সংঘটিত হয় । উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি জয়দীপ হোতা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ঝাড়গ্রাম জেলার সভাপতি পীযুষ কান্তি রাউত, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সহ-সভাপতি নান্টু লাল দাস, তৃণমূল শিক্ষক সমিতি প্রাথমিক এর অন্যতম নেতৃত্ব উজ্জ্বল পাত্র এছাড়াও উপস্থিত ছিলেন এই তিনটি সংগঠনের অন্যান্য নেতৃত্বরা ।

জয়দীপ হোতা, পীযূষ কান্তি রাউত বলেন,”কেন্দ্রের বিজেপি সরকার বাংলার মানুষের প্রতি বঞ্চনা করছে । বাংলার মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার । বাংলার মানুষের হক আদায়ের দাবিতে দিল্লিতে রাজ্য নেতৃত্ব আন্দোলনরত হয়েছে আমরাও রাজ্য নেতৃত্বের সমর্থনেই এই কর্মসূচি করছি” ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

18 hours ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

6 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

6 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

6 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

6 days ago