Categories: Flashজেলা

কেন্দুপাতা সংগ্রহকারীদের পাশে থাকার বার্তা দিলেন জেলাশাসক।

বেলপাহাড়ি: কেন্দুপাতা সংগ্রহকারীরা যাতে নির্ধারিত দাম পেতে পারে এজন্য উদ্যোগী হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার বেলপাহাড়িতে জেলাশাসক আয়েষা রানি এ কেন্দুপাতা সংগ্রহকারী ও ল্যাম্পসের আধকারিক ও বেলপাহাড়ির বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি মিটিং করেন। সেখানে ল্যাম্পসের কাজকর্ম নিয়ে আলোচনা হয়। এমনকি কেন্দুপাতা সংগ্রহকারীদের ল্যাম্পসে এসে কেন্দুপাতা বিক্রি করার কথা বলা হয়। যাতে তাঁরা নির্ধারিত দাম পান। কারণ, কেন্দুপাতা সংগ্রহকারীদের কাছে গিয়ে ফড়েরা কম দামে পাতা কিনে নেয়। এরফলে কেন্দুপাতা সংগ্রহকারীরা নির্দিষ্ট দাম থেকে বঞ্চিত হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে মানুষজন ভালো পাতা তুলতে পারেন না। জেলা প্রশাসন সূত্রে খবর, কেন্দুপাতা সংগ্রহকারীরা সামাজিক সুরক্ষা স্কীম জানতে পারছে না। এই আওতায় এলে তাঁরা সরকারি নানা সুযোগ সুবিধা পাবেন। বেলপাহাড়ির প্রতিটি গ্রামে গিয়ে ল্যাম্পসের ম্যানেজারদের গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। মঙ্গলবার জেলাশাসক বেলাপাহাড়ির জোরাম গ্রামে গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলেন। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ বলেন, কেন্দুপাতা সংগ্রহকারীদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। এছাড়াও তাঁরা যাতে নির্দিষ্ট দাম পেতে পারেন, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago