জেএনএফ ওয়েব ডেস্ক:-কেএলও’র পৃথক রাষ্ট্রের দাবি নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করার দাবি জানালেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পার্থ প্রতিম রায়। আজ নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন পার্থ বাবু। কেএলও’র পৃথক রাজ্যের দাবিকে বিজেপির অনেক নেতাই সমর্থন জানিয়েছিলেন। এবার যখন কেএলও পৃথক রাষ্ট্রের দাবি করছে তখন বিজেপির অবস্থান কি হবে, সেটাই জানতে চেয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূল কংগ্রেস যে কোন রকম বিভাজনের নামে অশান্তি সৃষ্টির পক্ষে নয় সেটাও এদিন পার্থ বাবু জানিয়ে দিয়েছেন।
দীর্ঘদিন থেকেই পৃথক রাজ্যের দাবিতে জীবন সিংহের নেতৃত্বে কেএলও সশস্ত্র আন্দোলন করে আসছে। গত বিধানসভা নির্বাচনের পর উত্তরবঙ্গকে বাংলা থেকে পৃথক করতে চেয়ে বিজেপি সাংসদ জন বার্লা প্রথম দাবি তোলেন। এরপরেই উত্তরবঙ্গের একের এক সাংসদ বিধায়ক কেউ ঘুরিয়ে কেউ সরাসরি জন বার্লার দাবিকে সমর্থন করে গেছেন। তৃণমূল কংগ্রেসের কোচবিহারের রাজবংশী নেতৃত্ব বাংলা ভাগের বিরোধিতা করায় কেএলও চিফ জীবন সিংহ গোপন ড্যারা থেকে ভিডিও বার্তা দিয়ে সেই রাজবংশী তৃণমূল নেতৃত্বকে কার্যত শাসিয়েছেন। শুধু তাই নয়, কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি নেতৃত্ব উত্তরবঙ্গকে পৃথক করার দাবি নিয়ে ফের এখানকার আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও সৃষ্টি হয়েছিল।
কিন্তু গতকালই কেএলও’র আরেক নেতা পাভেল কোচ জীবন সিংহের একটি চিঠি ভিডিও পোস্ট করে স্যোসাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সেই চিঠিতে জানানো হয়েছে, উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্য নয়, বরং অসমের ১৯ টি জেলা, বাংলার ৭ জেলা, বিহারের একাংশ, নেপাল ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে পৃথক রাষ্ট্র ঘোষণা করার দাবি করা হয়েছে সেখানে। ওই চিঠি ভাইরাল হতেই কোচবিহারের রাজবংশী তৃণমূল নেতৃত্ব এবার বিজেপির অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিতে থাকে। এদিন পার্থ সাংবাদিক সম্মেলনে বলেন, “ উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি বলে দাবি করে বিজেপি নেতৃত্ব পৃথক রাজ্যের দাবি করেছিলেন। এবার কেএলও উত্তর পূর্ব ভারতের বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় সরকার উন্নয়ন করতে পারে নি বলে পৃথক রাষ্ট্রের দাবি করছেন। বিজেপি নেতৃত্ব কি এই দাবিকে স্বীকার করে নেবেন? সেটা দ্রুত স্পষ্ট করুক বিজেপি নেতৃত্ব।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…