
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিক্রমের সংযোগ বিচ্ছিন্ন হতেই কেঁদে ফেললেন ইসরোর প্রধান কে শিবম৷ মাথা নিচু করে কাঁদতে কাঁদতে ঘোষণা করেন, ‘‘পরিকল্পনা মতো অবতরণ করা হয়েছিল ল্যান্ডার বিক্রমকে৷ চাঁদের থেকে দু’ কিলোমিটার উচ্চতায় হারিয়ে গিয়েছে বিক্রম ল্যান্ডার৷ ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তথ্য পাওয়া যাচ্ছে না৷ তবে, অরবিটারের পাঠানো তথ্য বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান প্রধান৷
ইসরোর প্রধানকে কাঁদতে দেখে এগিয়ে যান মোদি৷ পিঠ চাপড়ে বাহবা দেন ইসরোর প্রধানকে৷ দপ্তর ছেড়ে যাওয়ার আগে ইসরোর প্রধানকে জড়িয়ে ধরে অভিবাদন জানান মোদি৷ ইসরোর কৃতিত্বের জন্য দেশ গর্বিত বলেও মন্তব্য করেন মোদি৷ বিক্রম হারিয়ে গেলেও এখনও হাল ছাড়তে নারাজ বিজ্ঞানীরা৷ একরাশ হতাশা নিয়েও মিরাকলের আশায় বুক বেঁধেছেন ইসরোর বিজ্ঞানীরা৷ শনিবার সকালে ইসরোর প্রধানকে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ দু’জন কথা বলেন৷ ইসরোর মনোবল বাড়াতে দেন বার্তা৷
১৩০ কোটি জনতার প্রত্যাশা নিয়ে চাঁদের বুকে হারিয়ে গেল ল্যান্ডার বিক্রম৷ ল্যান্ডারের সঙ্গে রেডিও যোগাযোগ এখনও পর্যন্ত বিচ্ছিন্ন৷ তবে আশার আলো দেখাচ্ছে অরবিটার৷ অরবিটালের সঙ্গে এখনও পর্যন্ত ইসরোর যোগাযোগ বজায় রয়েছে৷ অরবিটার থেকে নিয়মিত তথ্য পাচ্ছেন বিজ্ঞানীরা৷ ফলে চন্দ্র অভিযান পুরোপুরি ব্যর্থ তা এখনই বলা যাবে না৷ ইসরোর বিজ্ঞানীদের চাঙ্গা করে পরবর্তী অভিযানের জন্য আগাম শুভেচ্ছে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…