কেঁচো খুঁড়তে কেউটে বের হল ঝাড়গ্রামে লোধা-শবরের জমি তদন্ত করতে গিয়ে দেখলেন জেলাশাসক!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কেঁচো খুঁড়তে কেউটে বের হল ঝাড়গ্রামে লোধা-শবরের জমি তদন্ত করতে গিয়ে দেখলেন জেলাশাসক! ঝাড়গ্রাম শহরের শিরিষচকের বাসিন্দা অনিল ভুক্তা গত কয়েক দিন আগে প্রথম জেলাশাসকের অভিযোগ করেছিলেন,’আমার বাবা কানাই ভুক্তার পাট্টা জমি সিপিআই পার্টির লোকেরা পার্টি অফিস তৈরির উদ্যোগ নিয়েছে। আমাদেরকে হুমকি দিচ্ছে।’ তার কিছুদিন পর সিপিআই পার্টি জেলাশাসকের অভিযোগ করে,’অনিল ভুক্তা নিজেই জমি বিক্রির সঙ্গে যুক্ত। এক শ্রেণীর দালাল চক্র সেখানে জমি বিক্রি করছেন।’ এরপরই গত বুধবার বিকেলে ঝাড়গ্রাম শহরে ১ নম্বর ওয়ার্ডে কদমকানন ও শিরিষচক এলাকায় লোধা-শবরের জমি ভূমি দপ্তরের আধিকারিকদের নিয়ে ওই এলাকায় সরজমিনে তদন্ত করতে যান ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ এবং ঝাড়গ্রামের মহকুমা শাসক তথা পুরসভার প্রশাসক সুবর্ণ রায়। তারপর যা দেখলেন তাতে কার্যত কেঁচো খুঁড়তে কেউটে বের হল।

অনিল ভুক্তার মা বিধবা পচী ভুক্তা নিজে মাটির ঘরে থেকে পাশের ফাঁকা জমি ‘বিক্রি’ করে দিয়েছেন। পচী ভুক্তা জানিয়েছন,‘৪০ হাজার টাকায় জায়গাটি অমিতকে বিক্রি করেছি।’ রাস্তার বাম দিকে ধান জমিতে ইটের বাড়ি কার হচ্ছে খোঁজ নিয়ে জেলাশাসক জানতে পারেন ওই জমিও বিক্রি হয়ে গিয়েছে। বাঁকা ভুক্তার জমিতে নতুন ঘর হচ্ছে। বাঁকার স্ত্রী গীতা ভুক্তা জেলাশাসককে জানিয়েছেন,’কিছু ছেলেকে আমার স্বামী ২০ হাজার টাকায় ধান জমিটি বিক্রি করেছিল। ওরা সেখানে ক্লাব করছে।’ এরপর হঠাৎই শবর পাড়ায় নতুন বাড়ি দেখে জিজ্ঞাসা করে জেলাশাসক জানতে পারেন, ২০০৯ সালে ঝাড়গ্রাম পুরসভা থেকে শুষনি ভুক্তাকে ওই বিনামূল্যে সরকারি পাকা বাড়ি তৈরি করে দিয়েছিল। শুষনি ভুক্তা মারা যাওয়ার পর তাঁর ছেলে গদা ভুক্তা কিছুটা দূরে অ্যাসবেসটস ছাউনি দেওয়া ঘরে এখন বসবাস করছেন। আর ওই সরকারি পাকা বাড়ি অন্য লোককে ‘বিক্রি’ করে দিয়েছেন। সেই ব্যক্তি বাড়ির মেঝেতে টাইলস, বাইরে রঙ ও রেলিং বসিয়েছেন। যদিও জেলাশাসককে গদা ভুক্তা বলেন,‘আমি ওই ঘরটি ভাড়া দিয়েছি।’ পরিবর্তনের পর রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এসে লোধা-শবরদের বিনামূল্যে সরকারি বাড়ি তৈরি করে দিচ্ছে এবং চাষ করার জন্য ধান জমি পাট্টা দিয়ে তাঁদের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। সেখানে আর লোধা-শবরদের ‘ভুল’ বুঝিয়ে এক শ্রেণির দালাল চক্র এসব কাজ করছে বলে জানতে পেরেছেন জেলাশাসক।
সরকারি নিয়ম অনুযায়ী, লোধা-শবরদের পাট্টা জমি বা বাড়ি ‘হস্তান্তর নিষিদ্ধ’ কাগজে লেখা থাকে। এখানে কেবলমাত্র মুখে মুখে বলে কোর্ট পেপারে ‘লিখিয়ে’ কম টাকা দিয়ে তা ‘বিক্রি’ করা হচ্ছে। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ জানিয়েছেন,‘শিরিষচক ও কদমকানন এলাকায় লোধা-শবরদের জমি কেনা বেঁচা নিষিদ্ধ বলে খুব শীঘ্রই সরকারি বোর্ড লাগিয়ে দেওয়া হবে। কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখে শীঘ্রই তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago