জেএনএফ ওয়েব ডেস্ক :-ভ্যাকসিন নিয়ে বঞ্চনার শিকার হতে হচ্ছে। ভ্যাকসিন পর্যাপ্ত না থাকায় সাধারণ মানুষের কাছে নির্যাতনের শিকার হতে হচ্ছে আমাদের। এই দাবিতেই রাজ্যের পাশাপাশি এদিন নদীয়ার কৃষ্ণনগর সিএমএইচ দপ্তরের সামনে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আশা কর্মী ও স্বাস্থ্য কর্মীদের ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আসা কর্মীদের দাবি পর্যাপ্ত ভ্যাকসিনের পরিষেবা না থাকার কারণে পঞ্চায়েত থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে নির্যাতন ও বঞ্চনার শিকার হতে হচ্ছে আশা কর্মী ও স্বাস্থ্যকর্মীদের। সাধারণ মানুষের একটাই দাবি, ভ্যাকসিন কেন পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না যার কারণেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে আশা কর্মী ও স্বাস্থ্য কর্মীদের পড়তে হয়। এভাবে যদি বেশিদিন চলতে থাকে তাহলে আমাদের সাধারণ মানুষের পরিষেবায় কাজ করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হবে। আজ রাজ্য জুড়ে চলছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের আন্দোলন কর্মসূচি পাশাপাশি জেলার সিএমএইচ দপ্তরের অবস্থান-বিক্ষোভ করি এছাড়াও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশন জমা দিয়। আমাদের দাবি, অবিলম্বে ভ্যাকসিনের পরিষেবা পর্যাপ্ত করতে হবে। না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে আমরা হাঁটবো।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…