
পশ্চিম মেদিনীপুর:- এবার কৃষক আত্মহত্যা পশ্চিম মেদিনীপুর জেলায়। মঙ্গলবার সকালে কেশপুর ব্লক এর আনন্দপুর থানার অন্তর্গত কেশুতগেড়িয়া গ্রামে চিত্ত ডোকরা নামে এক চাষি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে। আলুর দাম এবং ক্ষয়ক্ষতি নিয়ে বেশ কয়েকদিন ধরেই কেশপুর সংলগ্ন অঞ্চলে চাষীদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছিল। এমনকি চলতি মাসেই রাস্তায় আলু ফেলে বিষের বোতল হাতে আত্মহত্যার হুমকি দিয়েছিল আলু চাষীরা। কয়েকদিনের বর্ষা আর আবহাওয়ার ভ্রূকুটিতে এজেলার আলু চাষিরা চরম বিপাকে। পরিবারের দাবি, চিত্ত ডগরা তিন বিঘা জমিতে আলু চাষ করেছিল। কিন্তু চলতি মরসুমে বিঘাপ্রতি ১০ হাজার টাকা ক্ষতির মুখে পড়েছিলেন তিনি। একদিকে ঋণের ভার অন্যদিকে জমিতে ক্ষতি সব মিলিয়ে বেশ কয়েকদিন চিন্তায় ছিলেন চিত্ত ডগরা। অবশেষে মঙ্গলবার সকালে চাষ জমি থেকে ফিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেলে॥
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…