Breaking
13 Mar 2026, Fri

কুনার হেমব্রমের বাড়ি গেলেন সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রচার করতে কুনার হেমব্রমের বাড়ি গেলেন ঝাড়গ্রাম লোকসভা আসনের সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম। শনিবার জামবনি ব্লকের দুবড়া গ্রামে কুনার হেমব্রমের বাড়ি যান সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম। তবে এই কুনার হেমব্রম বিজেপি প্রার্থী নন। ঝাড়গ্রাম মহকুমার কৃষক আন্দোলনের প্রথম শহীদ কুনার হেমব্রম। এদিন সেই শহীদের বাড়িতে গিয়ে তাঁর পরিজনের সঙ্গে দেখা করে প্রচার শুরু করেন দেবলীনা।

Developed by