
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কুড়মিদের দাবি মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২৯ আগস্ট করম পুজোয় সরকারি ছুটি ঘোষনা করল রাজ্য সরকার। গত ১৭ আগস্ট রাজ্যের অর্থ দপ্তর আগামী ২৯ আগস্ট করম পুজো উপলক্ষে শুধুমাত্র কুড়মি ও আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তিদের জন্য সরকারি ছুটি ঘোষনা করে। যার জেরে কুড়মি সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গত ২০ তারিখ কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ই-মেল মারফত বিষয়টি জানিয়েছিলেন। এমনকি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো বিষয়টি লিখিত ভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানান। কুড়মি সম্প্রদায়ের দাবি মেনে শনিবার ২২ আগস্ট রাজ্যের অর্থ দপ্তর নতুন করে একটি মেমোরেণ্ডাম প্রকাশ করে। তাতে বলা হয়েছে, আগামী ২৯ আগস্ট করম পুজো উপলক্ষে সরকারি ছুটি ঘোষনা করা হয়েছে। এদিনও তিনি দাবি আদায়ের জন্য কলকাতায় গিয়েছিলেন কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো। কুড়মি সম্প্রদায়ের দাবি মত সরকারি ছুটি ঘোষনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক সরকার। তারপরেই কুড়মি সমাজের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো বলেন,‘আমাদের দাবি মেনে নিয়ে সকলের জন্য করম পরবে ছুটি ঘোষনা করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…