কীটনাশক খেয়ে মৃত্যু হল এক নাবালিকার, গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতলে চিকিৎসাধীন অপর এক নাবালিকা

জেএনএফ ওয়েব ডেস্ক :- কীটনাশক খেয়ে মৃত্যু হল এক নাবালিকার, গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতলে চিকিৎসাধীন অপর এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপ থানার মহেশগঞ্জ পঞ্চায়েতের তিওরখালি এলাকায়। মৃতা নাবালিকার নাম মিনানুর খাতুন বয়স আনুমানিক চোদ্দো বছর। পরিবার সূত্রে জানা যায়। ইদুজ্জোহা উপলক্ষে বুধবার তিওরখালি এলাকায় একাধিক দোকানপাট বসার কারনে উৎসবের মেজাজ তৈরি হয়েছিল এলাকাজুড়ে। যার কারণে এই দিন সন্ধ্যায় মিনানুর ও তাঁর জেড়তুতো বোন টুকটুকি খাতুন বাড়ি থেকে ঘুরতে বেরলে রাতে বাড়ি ফিরতে দেরি হয় তাদের। ফলে উভয়ের অভিভাবকই কমবেশি শাসন করে দুই বোনকে। এরপর বৃহস্পতিবার বিকেলে আলাদা আলাদাভাবে দুই বোনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন পাশাপাশি খবর দেয়া হয় নবদ্বীপ থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ পৌঁছে গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর মিনানুরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসারত অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ষোল বছর বয়সী বালিকা টুকটুকি খাতুন কে। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঈদের দিন বাড়িতে রাত করে ফিরে অভিভাবকদের শাসনের কারণে অভিমানের বশে কীটনাশক খেয়ে ছিল ওই দুই বোন বলে ধারণা পুলিশ ও দুই নাবালিকার পরিবারের সদস্যদের। এরপর শুক্রবার দুপুরে মৃতা নাবালিকা মিনানুরের দেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago