
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আজ, শনিবার সম্ভাবনা কম। কিন্তু আবহাওয়াজনিত পরিস্থিতি অনুকূল থাকায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে বলেই আবহাওয়াবিদরা মনে করছেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে যে ঝড়-বৃষ্টি শুরু হয়। তা শুক্রবারও অব্যাহত ছিল। আজ, শনিবার অবশ্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টি না হলেও পরবর্তী দুই দিন অর্থাৎ রবি ও সোমবার ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তা হওয়ার সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিল, একদিকে পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তরদিক কিছুটা শীতল ও শুষ্ক বায়ু আসবে। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে আসবে উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বাতাস। বায়ুমণ্ডলের নীচের স্তরে দুই শ্রেণীর বিপরীতধর্মী বায়ুর মিলনে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। শুক্রবার দুপুরের পর থেকে পর্যায়ক্রমে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি, কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রমেঘ সৃষ্টি হয়। সন্ধ্যার পর বজ্রমেঘের সঞ্চার হয় মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বজ্রমেঘের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে। তবে তার মাত্রা খুব বেশি ছিল না। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে জোরালো হাওয়া ছিল। তবে কালবৈশাখীর ঝড় বলতে যা বোঝায়, তা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় হয়নি। আলিপুর আবহাওয়া অফিসে সন্ধ্যা ৬টা নাগাদ ঘণ্টায় ৫৯ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া পরিমাপ করা হয়। কিন্তু এটি এক মিনিটের কম স্থায়ী হওয়ার কারণে কালবৈশাখীর তকমা পায়নি।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…