কালীপুজোর দিনে জঙ্গলমহলের অতীত ঘটনা স্মরণ করিয়ে দিয়ে ‘পাশে থাকার’ বার্তা দিলেন ‘জঙ্গলমহলের কুটুম’ শুভেন্দু অধিকারি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কালীপুজোর দিনে জঙ্গলমহলের অতীত ঘটনা স্মরণ করিয়ে দিয়ে ‘পাশে থাকার’ বার্তা দিলেন ‘জঙ্গলমহলের কুটুম’ শুভেন্দু অধিকারি। শনিবার বিকেলে বিনপুরের মাগুরায় প্রয়াত ঝাড়খণ্ড পার্টির নেতা নরেন হাঁসদা প্রচলন করা কালীপুজোর উদ্ধোধনে আদিবাসী প্রথায় সবুজ পাকড়ি পরিয়ে বরণ করে তাঁর হাতে আদিবাসীদের চিরাচরিত অস্ত্র তির-ধনুক ও টাঙি ‘উপহার’ হিসেবে তুলে দেন নরেন কন্যা বীরবাহা ও স্ত্রী প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদা। যদিও মঞ্চের অনুষ্ঠান পরিচালনার মাইক ছিল যুব তৃণমূল নেতা জলধর পণ্ডার হাতে। শুভেন্দু বলেন,‘মাগুরায় আমাদের জঙ্গলমহলের প্রাণের মানুষ, একেবারে ভূমিপুত্র প্রয়াত প্রাক্তন বিধায়ক নরেন হাঁসদার স্মৃতি রক্ষা কমিটি তাঁরা ৩৪ বছর ধরে শ্যামা মায়ের আরাধনা ও দীপাবলী উৎসব পালন করে আসছে। সেই উৎসবে অংশগ্রহণ করার জন্য বাঁধনা পরব, গরু খুটানের শুভেচ্ছা জানানোর জন্য, জোহার জানানোর জন্য আপনাদের কাছে এসেছি।’ ২০১০ সালে সাংসদ থাকাকালীন শুভেন্দু অধিকারি দীপাবলীর দিন সাঁকরাইলের চুনপাড়াতে খুন হয়ে যাওয়া উত্তম মাহাতোর দেহ একা উদ্ধার করে ঝাড়গ্রামে ময়নাতদন্ত হওয়ার পর তাঁর বাড়িতে সন্ধ্যায় পৌঁচ্ছে দেওয়ার পাশাপাশি ২০১১ সালে লালগড়ে কালীপুজোর দু’দিন পর ভাইফোঁটার দিন আসার পথে ঝিটকার জঙ্গলপথে মাইনের ঘটনা স্মৃতিচারন করে বলেন,‘তৎকালীন লালগড়ের আইসি অশোক বসু ফোন করে আমার নিরাপত্তা রক্ষীকে না বললে বা আধা সামরিক বাহিনীর জওয়ানরা সকালে চেকিং করতে না গেলে সেদিন ঝিটকার জঙ্গলেই আমার মৃত্যু হত। তাই এসব স্মৃতি নিয়ে জঙ্গলমহলে শান্তির জন্য লড়াই। এই লড়াইয়ে আমি ছিলাম আছি ভবিষ্যতেও থাকব। হুল জোহার। সবাই ভালো থাকবেন। নরেন হাঁসদা অমর রহে।’ পরক্ষণেই তিনি বলেন,‘এই কমিটির মধ্যে দলমত নির্বিশেষে সব ধরনের লোক আছেন। তাই আমি খুব খুশি। এই কমিটি আজ ৫০০-৭০০ জনকে শীতবস্ত্র দিচ্ছেন। এটা খুবই ভালো কাজ। আমার বীরবাহা বোন দুএকটি বিষয়ে আমাকে বলেছেন। এই এলাকা নিয়ে তাঁর পরিকল্পনা রয়েছে। আমি তাকে সহযোগিতা করব কথা দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। সবাই আর্শীবাদ করবেন। আমি যেন আপনাদের সঙ্গে থাকতে পারি।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago