কালিঘাটে কৈলাস, শুনতে হল জয় বাংলা ধ্বনি!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বাংলায় কৌশল বদলাচ্ছে বিজেপি৷ এবার থেকে জয় শ্রীরামের সঙ্গে বাঙালিদের মন পেতে জয় মা কালি বলবে বিজেপির সমর্থকরা৷ এমনটাই কালিঘাটে পুজো দিতে এসে জানালেন বাংলার বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী৷ তাঁর কথায়, জানি বাংলা মা কালির দেশ, তাই কর্মীদের বলেছি মায়ের নাম নিতে৷ পাশাপাশি জয় শ্রীরাম নিয়ে মমতার এমন আচরণের ব্যাখ্যা চাইলেন তিনি৷ তাঁর কথায় ঈশ্বরের নাম নেওয়া কখনওই অপরাধ হতে পারে না৷ উল্লেখ্য জয় শ্রীরাম বলার অপরাধে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছিল মমতার পুলিশ৷ এই নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়র ব্যাখ্যা অন্যরকম৷ তাঁর সাফ কথা, ওই বিজেপি কর্মীকে রাম নাম বলার জন্য নয় সুপরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানোর জন্য গ্রেফতার করা হয়েছিল৷ তিনি স্পষ্ট জানান, বিজেপির জয় শ্রীরাম স্লোগানে তাঁর আপত্তি নেই, তবে রামের নামে নোংরা রাজনীতিতে আছে৷ তাই তাঁর বক্তব্য, রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জয় শ্রীরামের পাল্টা জয় হিন্দ বলতে হবে তাঁর সমর্থকদের৷

ইঁট মারলে, পাটকেল খেতে হয়৷ এমনটাই বক্তব্য তৃণমূল কংগ্রসের৷ কালিঘাট মন্দিরে সম্প্রতি পুজো দিতে এসেছিলেন বাংলায় বিজেপির উত্থানের অন্যতম নায়ক কৈলাস বিজয়বর্গী৷ মন্দিরে তাঁকে দেখে তৃণমূলকর্মীরা জয় হিন্দ স্লোগান দেয়৷ তাতে ক্ষুব্ধ বিজয়বর্গীর সাঙ্গপাঙ্গোরা৷ তৃণমূলীদের স্পষ্ট কথা, জয় শ্রীরামের পাল্টা তাঁরা রাজ্যজুড়ে জয় হিন্দ বলবেন৷ তবে এদিন তৃণমূল -বিজেপির কোনও সংঘর্ষ হয়নি৷

সৌজন্যে :- মহানগর

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

3 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

4 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

4 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

4 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

4 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

4 weeks ago