কার এরিয়ায় মৃতদেহ? উত্তর খুঁজতে ৬ ঘন্টা পেরিয়ে গেলেও সুবর্ণরেখা নদী থেকে উদ্ধার হল না ভেসে উঠা অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কার এরিয়ায় মৃতদেহ? এহেন প্রশ্নের উত্তর খুঁজতে সময় পেরিয়ে গেল ৬ ঘন্টা। যদিও এখনও উত্তর পাওয়া যায়নি। দ্বন্দ্বে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ও বেলিয়াবেড়া থানা। দুই থানার অফিসাররা বুঝে উঠতে পারছেন না সুবর্ণরেখা নদীর ওই এলাকা কোন থানার অন্তর্গত। জলে কি আর দাগ দেওয়া আছে? তা নিয়ে দ্বন্দ্ব বেড়েছে। নদীর একপাশে গোপীবল্লভপুর অন্যপাশে বেলিয়াবেড়া থানার এক্তিয়ার। সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ মৃতদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় মানুষজন। কিন্তু এক হাঁটু সুবর্ণরেখার জলে মৃতদেহ ভেসে এল কিভাবে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষজন। জানা গিয়েছে, মৃতদেহ ভেসে থাকার জায়গার পাশে রয়েছে বালি খাদান। তাহলে তাঁরা কেন দেখতে পেল না? কোথা থেকে এল মৃতদেহ তা নিয়ে সন্দেহ ঘনীভূত হচ্ছে পুলিশ থেকে সাধারণ মানুষের মনে। মৃতদেহের শরীরের একাংশ পোড়া ও পরনে কাপড় রয়েছে। এমনকি মৃতদেহের শরীরে পচনও ধরে গিয়েছে। তাহলে কি বাইরের থেকে মৃতদেহ এনে এখানে ফেলা হয়েছে? নাহলে মৃতদেহকে চিহ্নিত করতে পারছেন না কেন বাসিন্দারা? এসব নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে!

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago