জেএনএফ ওয়েব ডেস্ক :- রাজ্যের তৃণমূল কংগ্রেসের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে প্রায় ১৫০জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। রবিবার শান্তিপুর ডাকঘর পৌর বাজারে শান্তিপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন, পাশাপাশি দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রাজ্যসভার সাংসদ আবির রঞ্জন বিশ্বাস, নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের মেন্টর বাণী কুমার রায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন রক্তদান শিবিরের শেষে রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন শান্তিপুর বিধানসভা এলাকার শহর ও ব্লকের প্রায় দেড়শ বিজেপি কর্মী। এ বিষয়ে রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, লকডাউন থেকে কার্যত লকডাউনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের জন্য কর্মযজ্ঞ শুরু করেছে তা আর প্রশংসার বাকি থাকে না। তাই আজকে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তারা বিজেপির প্রতি আস্থা রাখতে পারছে না বলেই তৃণমূলের পতাকা তলে থেকে আগামী দিনে সাধারণ মানুষের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। তাই আজকে এই মহতী রক্তদান শিবিরে উপস্থিত হয়ে বিজেপির প্রায় দেড়শ জন কর্মীকে তৃণমূলে যোগদান করালাম।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…