কাপড় শুকনো করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু !

ঝাড়গ্রাম মর্গে পরিবারের সদস্যরা

জামবনি: বাড়ির উঠোনে কাপড় শুকনো করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার । ঘটনাটি জামবনি থানার অন্তর্গত চিচিড়া এলাকার খামারপাড়া গ্রামের ঘটনা । মৃত বৃদ্ধার নাম সন্ধ্যা রানা, বয়স ৬৪ বছর । পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ির কাপড় কাচার পর তা শুকনো করতে দেওয়ার জন্য বাড়ির উঠোনে থাকা লোহার তারের ওপর দিয়েছিলেন ।

সেই সময় লোহার তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে যান বৃদ্ধা । বৃদ্ধা বিদ্যুৎপৃষ্ট হতেই তাকে বাঁচানোর জন্য ছুটে আসে তার দেওর ও নাতনি । তারাও ঘটনায় জখম হয় । নাতনির অবস্থা ভালো থাকায় তাকে বাড়িতে রেখে তড়িঘড়ি বৃদ্ধা ও তার দেওরকে নিয়ে যাওয়া হয় গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বৃদ্ধার এবং বৃদ্ধার দেওর সুস্থ হলে আজ সোমবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ।

পরিবার সূত্রে দাবি করা হয়, এডবেস্টারের বাড়ির ছাঁচা দিয়ে কারেন্টের তার নিয়ে যাওয়া হয়েছে রান্নাঘর । ইঁদুর কারেন্টের তার কেটে দেওয়ার কারণে কাপড় শুকনোর লোহার তারটির সঙ্গে কারেন্টের তারের যোগ হয়ে গিয়েছিল । যার ফলেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয় পরিবারের পক্ষ থেকে । বৃদ্ধার বড় ছেলে সুখেন্দু রানা বলেন,”ভেজা কাপড় শুকানো করতে গিয়ে লোহার তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মায়ের মৃত্যু হয় । ঘটনায় আমার কাকু ও আমার মেয়ে আহত হয়েছিল এখন তারা দু’জনেই ভালো রয়েছে”। সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago