
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের প্রত্যন্ত এলাকা কাপগাড়িতে অবস্থিত সেবাভারতী মহাবিদ্যালয়। যা এলাকার মানুষের কাছে কাপগাড়ি কলেজ বলেই অধিক পরিচিত। এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক পি. কে. সেন কাপগাড়িতে রুক্ষ মাটিতে সোনা ফলাতে চেয়েছিলেন। করতে চেয়েছিলেন শান্তিনিকেতনের মত এক আশ্রমিক পরিবেশ। যা এখনও বিদ্যমান। তাঁর হাত ধরেই এলাকায় প্রতিষ্ঠা হয়েছে স্কুল, কলেজ, কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ আরো অনেক কিছু। এলাকার মানুষের সেবা করার জন্যই প্রতিষ্ঠান গুলোর নামের আগে জুড়ে দেওয়া আছে ‘সেবা ভারতী’। সেবা ভারতী মহাবিদ্যালয়ের দুই প্রাক্তন ছাত্র খেরওয়াল সরেন এবং রূপচাঁদ হাঁসদা দিল্লি থেকে সাহিত্য অকাদেমি পুরস্কার পেলেন। ২০০৭ সালে সাঁওতালি নাটকের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান খেরওয়াল সরেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আধিকারিক। আর রূপচাঁদ হাঁসদা গত শুক্রবার ১৪ জুন ত্রিপুরার আগরতলায় অনুবাদের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার পান। রূপচাঁদ হাঁসদা বর্তমানে খড়গপুর ডিভিশনে রেলের আধিকারিক। এই কলেজ থেকে দুই প্রাক্তন ছাত্র দিল্লি থেকে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হওয়ায় গর্বিত তাঁদের কলেজও। কলেজের পরিচালন সমিতির সভাপতি সমীর ধল বলেন,’আমাদের কলেজের প্রাক্তন ছাত্র সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়ে আমাদের কলেজকেও গর্বিত করেছেন। তাঁদেরকে সাঁওতালি ভাষা দিবসের দিন বিশেষ ভাবে সংবর্ধনা দেওয়া হবে।’
ঝাড়গ্রাম নিউজ ফ্লাশের পক্ষ থেকে দুজনকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। আপনাদের হাত ধরে সাঁওতালি সাহিত্য আরো সমৃদ্ধ হোক এই আশা রাখি।
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…
ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…