
কাজ হারানোয় জলপাইগুড়ি বিশ্ব বাংলা কোভিড হাসপাতালের ৪৬ জন অস্থায়ী কর্মী অবস্থানে। বুধবারের ঘটনা। খবরের প্রকাশ, গতকাল, মঙ্গলবার অস্থায়ী কর্মীদের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। ফলে ১ ডিসেম্বর থেকে এদের আর কাজ নেই কোভিড হাসপাতালে বলে অভিযোগ। তাই কোভিড হাসপাতালের সামনে কাজ ফিরে পেতে প্ল্যাকার্ড হাতে কর্মচ্যুত কর্মীদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে বুধবার থেকে। অবস্থানরত অস্থায়ী কর্মীরা জানান, তারা শান্তিপূর্ণ ভাবেই তাদের প্রতিবাদ তারা চালিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় কাজ হারিয়ে তারা দিশেহারা। হঠাৎ এভাবে কাজ বন্ধ করার তারা প্রতিবাদ জানাচ্ছেন। কাজ না থাকার নির্দেশ দিলেও তারা আগের মতোই স্বাভাবিক নিয়মে কাজ করে যাচ্ছেন বলে জানান। এদিকে ডেপুটি সি এম ও এইচ ১ জ্যোতিষ চন্দ্র দাস বলেন, যেহেতু পেশেন্ট কম রয়েছে, তাই টেকনিক্যাল পারসন বাদে বাকি অস্থায়ী কর্মীদের আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। তবে পরে যদি প্রয়োজন হয়, এ নিয়ে ভাবনা চিন্তা করা যাবে স্বাস্থ্য ভবনের নির্দেশে বলে জানান তিনি। অন্যদিকে সংশ্লিষ্ট এজেন্সি প্রোভাইডার সুব্রত ঘোষ বলেন, বিষয়টি দুঃখজনক হলেও এর অর্ডারের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল। পাশাপাশি সরকারিভাবে তাদের আর ফান্ড দেওয়া হচ্ছিল না। তাই স্বাস্থ্য দফতর থেকে তাদের পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানান তিনি।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…