
কাগজপত্র বৈধ থাকায় জলপাইগুড়ি বনবিভাগের হাতে আটক মোট সাতটি হাতি ছেড়ে দেওয়া হল। উল্লেখ্য, অরুনাচল প্রদেশ থেকে সাতটি হাতি গুজরাটে নিয়ে যাবার পথে জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের তিস্তা চেকপোষ্টে বনকর্মীরা সেই হাতি বোঝাই ট্রাকগুলো আটক করেন মঙ্গলবার বিকেলে। গাড়িগুলোর চালক সহ ১৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আটক করেছিল বন দফতর।
এদিন হাতির সাথে থাকা ডাঃ জাহান আহমেদ বলেন, অরুণাচল প্রদেশ থেকে গুজরাটের রাধাকৃষ্ণ টেম্পল এলিফ্যান্ট ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্দেশ্যে হাতি গুলো নিয়ে যাওয়া হচ্ছিল। তবে কাগজপত্র সব ঠিকঠাকই আছে। নিয়মমাফিক বনদপ্তর কাগজপত্র খতিয়ে দেখেছে। সব বৈধ কাগজপত্র থাকায় এ দিনই হাতিগুলো গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…