
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দক্ষিণ-পশ্চিম বাংলার প্রান্তিক মানুষের মধ্যে যে কাঁদনা গীতের প্রচলন রয়েছে তা নিয়ে সংগ্রহ ও গবেষণাধর্মী বই রচনা করেছিলেন বেবী সাউ। শ-খানেকের বেশি কাঁদনা গীত সংগ্রহ করেছেন। সহজ কথ্য বাংলায় তার রূপান্তর করেছেন ও এই আঞ্চলিক লোকসঙ্গীত ও লোকায়ত সংস্কৃতির ধারা নিয়ে বিশ্লেষণাত্মক গবেষণাধর্মী ইতিবৃত্ত লিখেছেন তিনি। বিদ্বজ্জন, পাঠক ও গবেষক মহলে পর প্রশংসিত হয় বইটি। ৭ সেপ্টেম্বর কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে ‘নতুন’ ও ‘মাসিক’ কৃত্তিবাস, প্রতিভাস প্রকাশনার উদ্যোগে শিশির মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বেবী সাউয়ের হাতে এ বছরের দীপক মজুমদার পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার তুলে দেন বর্ষীয়ান অধ্যাপক ও প্রাবন্ধিক অমিত্রসূদন ভট্টাচার্য। অমিত্রসূদন ভট্টাচার্য বলেন,’আমি এই রকম প্রবন্ধের লেখনী বহুকাল পড়িনি। এটি একটি অসাধারণ বই।’ পুরস্কার পাওয়ার পরে বেবী সাউ বলেন,’বিশ্বায়ন ও ধর্মীয় সাম্প্রদায়িকতার সংস্কৃতির বিরুদ্ধে আঞ্চলিক সংস্কৃতিকে তুলে ধরার কাউন্টার কালচারকে গড়ে তোলাই হোক উদ্দেশ্য। কেন্দ্র ভেঙে যাক। বরং প্রান্তিক কেন্দ্রে উঠে আসুক।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…