কল্যাণী বি-ব্লকে একটি গৃহস্থের বাড়ি লক্ষ্য করে চললো পরপর ৫ রাউন্ড গুলি!

জেএনএফ ওয়েব ডেস্ক :- কল্যাণী বি-ব্লকে একটি গৃহস্থের বাড়ি লক্ষ্য করে চললো পরপর ৫ রাউন্ড গুলি। যদিও এই গুলিতে কোনও হতাহতের খবর নেই। তথাপি ওই পরিবারের সবাই আতঙ্কে আছেন। ঘটনাটি ঘটেছে কল্যাণীর বি ২-ব্লকের ৩৩৯ নম্বর বাড়িতে।

ঘটনা সূত্রে জানা যায়, দীর্ঘ তিরিশ বছর ধরে এখানে সপরিবারে বাস করছেন পার্থপ্রতিম মজুমদার। গতকাল রাতে ঘরেই ছিলেন শিক্ষিকা স্ত্রী কল্পনা মজুমদার ও মেয়ে ঈশানী। হঠাৎই তাঁরা শুনতে পান কয়েকটি শব্দ। ছুটে গিয়ে দেখতে পান জানলায় কয়েকটি ছিদ্র। ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাচের টুকরো।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কল্যাণী থানায়। ঘটনাস্থল বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থল দেখে পুলিশ আতঙ্কিত ওই পরিবারকে আশ্বস্ত করে যান বলে জানিয়েছেন মেয়ে ঈশানী। যদিও পুলিশ সূত্রে জানা যায় ওই বাড়িতে চলা গুলি এয়ারগানের গুলি। তবে কে বা কারা এই এয়ারগানের গুলি চালিয়েছে তার তদন্তে নেমেছে কল্যাণী থানা।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

21 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 day ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago