কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়ো মেইল আইডি থেকে ভুতুড়ে মেইল পেয়ে হতবাক অধ্যাপকরা!

জেএনএফ ওয়েব ডেস্ক : আমি একটা মিটিং এ আছি, একটা গিফট ভাউচার কিনে আমাকে এখনই পাঠান। এই ভাষায় ই-মেল পেয়ে তাজ্জব হয়ে যাচ্ছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। কারণ, সেই মেল আসছে খোদ উপাচার্য মানস কুমার স্যানালের নামে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, অনলাইন প্রতারকদের খপ্পরে পড়েছেন মানসবাবু।
এই মেল পেয়ে খটকা লাগায় পরের মেলটি খুঁটিয়ে দেখে অধ্যাপকরা বুঝতে পারেন, সেটিতে মানসবাবুর নাম থাকলেও, আইডিটি তাঁর নয়। একটি ই কমার্সের গিফট ভাউচার কেনার নাম করে মেল গুলি অধ্যাপকদের কাছে যায়। এরপর সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করায় আকাশ থেকে পড়েন মানসবাবু। বুঝতে পারেন, অনলাইন দুর্বৃত্তদের খপ্পরে পড়েছেন তিনি।
ইতিমধ্যে মানসবাবু পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে টাঙানো হয়েছে নোটিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Recent Posts

তৃণমূল কংগ্রেসে যোগদান

জেএনএফ:গোপীবল্লভপুর- ১নং ব্লকের কেন্দুগাড়ি অঞ্চলের শালগেড়িয়া বুথে BJP মেনকা সাউ, সত্যরঞ্জন সাউ, করণ হেমব্রম সহ বহু পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান…

4 days ago

পাড়া বৈঠকে মহিলা সংগঠন

নির্বাচন যত এগিয়ে আসছে তত মহিলা সংগঠন তাদের কর্মকান্ড আরও তীব্র করছে lএকই দিনে ঝাড়গ্রাম শহরের ৭টি ওয়ার্ডে পাড়া বৈঠক…

4 days ago

জটিল স্পাইনাল সার্জারিতে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল

জেএনএফ: জটিল স্পাইনাল সার্জারিতে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবার ৮ জনের টিম গঠন করে আড়াই ঘন্টা ধরে…

4 days ago

১৪নম্বর ওয়ার্ডে নির্বাচনকে সামনে রেখে পাড়া বৈঠক

জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে মহিলারা lসোমবার ১৪নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত…

7 days ago

লোধাশুলীতে কর্মী সম্মেলন

জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l

1 week ago

সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ

জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে

1 week ago