কলকাতার বিমানবন্দর সংলগ্ন হোটেলে মিলল প্লাস্টিকের ডিম!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- সম্প্রতি মাঝে মধ্যেই প্লাস্টিকের ডিম বা চালের আতঙ্ক ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এমনকি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি এলাকায়। তবে এ বার খোদ কলকাতায় দেখা মিলল প্লাস্টিকের ডিমের।

বুধবার রাতে ব্যবসার কাজে ভিন রাজ্য থেকে কলকাতায় আসা এক ব্যক্তি উঠেছিলেন বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম শচীন। তিনি পুনের বাসিন্দা। যে হোটেলে শচীন রাতে থাকার জন্য ওঠেন, সেখানেই রাতের খাবার অর্ডার করেন তিনি। সময় মতো ঘরে পৌঁছেও যায় খাবার। কিন্তু তার পরই বিপত্তি বাধে।
পুনে থেকে কলকাতায় আসা ওই ব্যবসায়ীর অভিযোগ, রাতের খাবারে তাঁকে প্লাস্টিক ডিম দেওয়া হয়েছে। হোটেল থেকে তাঁকে দেওয়া ভাতের চাল নিয়েও অভিযোগ তোলেন তিনি। এ দিকে হোটেল কর্তৃপক্ষের দাবি, শচীনবাবুর অর্জার মতো তাঁরা বাইরে থেকে খাবার আনিয়ে দিয়েছেন। যদি কোনও গণ্ডোগোল হয়ে থাকে, তো সেখানেই হয়েছে। এ বিষয়ে তাঁদের কিছু করার নেই। খবর পেয়ে বুধবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দর থানার পুলিস। কী ভাবে, কোথা থেকে প্লাস্টিক ডিম এল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে পুলিসের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

সৌজন্যে :- 24 Ghanta
খবরের সত্যতা যাচাই করেন ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ

Recent Posts

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

30 minutes ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} জেএনএফ: ভোটের দিনক্ষন ঠিক হতেই পুলিশি টহলদারি চলছে ঝাড়গ্রাম জেলায় l কোন রকম খামতি রাখতে চাইছেনা জামবনি ব্লকlসেই চিত্র…

2 days ago