
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার ল্যাপরোস্কোপির সাহায্যে হার্নিয়া অপারেশন শিবির হল ঝাড়গ্রাম জেলা হাসপাতালে। এসোসিয়েশন অফ সার্জেন অফ ইন্ডিয়া এবং এসোসিয়েশন অফ মিনিমাল এক্সেস সার্জেন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে বিনামূল্যে শিবিরটির আয়োজন করা হয়। ১৪ ও ১৫ তারিখ দুদিন ধরে অপারেশন চলবে। শিবিরের বিখ্যাত সার্জেন মাখনলাল সাহা, তমনাশ চৌধুরী, অভিম্যুন বসু, বিশ্বরূপ বোস, ওম তাঁতিয়া-রা অপারেশন করছেন। শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকঅ অশ্বিনী মাঝি, ঝাড়গ্রাম জেলা হাসপাতালের সুপার মলয় আদক। শিবিরের কনভেনর ঝাড়গ্রাম জেলা হাসপাতালের সার্জেন শীর্ষেন্দু গিরি বলেন,‘ঝাড়গ্রাম জেলায় এই ধরনের ক্যাম্প প্রথম করা হচ্ছে। আগামী দিনেও আর করা হবে।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…