কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে মিনি বাস দুর্ঘটনায় মৃত্যু হলেন পুলিশ কর্মী বিবেকানন্দ ডাবের,জামবনির চিচিড়ায় শোকের ছায়া!

জেএনএফ ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সকালে কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে মিনি বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃতের নাম বিবেকানন্দ ডাব। তাঁর বাড়ি ঝাড়গ্রাম জেলার জামবনি থানার অন্তর্গত চিচিড়া এলাকায়। তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কর্মী ছিলেন। বাড়িতে রয়েছেন তাঁর বাবা-মা, স্ত্রী ও এক সন্তান। বিবেকানন্দের বন্ধুরা জানিয়েছেন,‘ও খুব ভালো মনের ছিল। সকলের বিপদে এগিয়ে এসে পাশে দাঁড়াত। ওর মর্মান্তিক দুর্ঘটনার শোনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ কয়েক দিন আগেই বিবেকানন্দ তাঁর স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়িতে রেখে যান। এদিনের ঘটনার কথা জানার পর থেকে অবিরাম কেঁদে চলেছেন পরিজনেরা। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন,‘কলকাতা পুলিশের কর্মী বিবেকানন্দ ডাবের বাড়ি জামবনির চিচিড়া এলাকায়। কলকাতায় সহকর্মীরা শেষ শ্রদ্ধা জানানোর পর দেহ বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ কর্মীর দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছাবে। জামবনি থানাকে শেষকৃত্য সম্পন্নের জন্য সব কিছুর ব্যবস্থা করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

2 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

3 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 week ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 week ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

1 week ago