Breaking
1 May 2026, Fri

করোনা মোকাবিলা কাজে নিয়োজিত রাজ্যের সমস্ত চিকিৎসক, নার্স, আশাকর্মী সহ স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা মোকাবিলা কাজে নিয়োজিত রাজ্যের সমস্ত চিকিৎসক, নার্স, আশাকর্মী সহ স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার স্বাক্ষরিত সেই শুভেচ্ছা বার্তা এসে পৌঁচ্ছে ঝাড়গ্রাম জেলাতেও। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দ্রুততার সঙ্গে তা পৌঁচ্ছে দেওয়ার কাজ করছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের। গভীর বিপদের সময় নিজের ‘জীবনের ঝুঁকি’ নিয়ে কাজ করার জন্য ‘কুর্নিশ’ জানিয়েছেন মমতা। পাশাপাশি চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলের পরিবার ও পরিজনদের কোন সাহায্য প্রয়োজন হলে যোগযোগের জন্য তাঁর দপ্তরের এক আধিকারিক নাম ও মোবাইল নম্বর দেওয়া রয়েছে শুভেচ্ছা পত্রে। ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন,‘জেলার মোট ৮ হাজার চিকিৎসক, নার্স, আশাকর্মী সহ স্বাস্থ্যকর্মীদের হাতে ওই শুভেচ্ছা বার্তা তুলে দেওয়ার কাজ চলছে।’

Developed by