Breaking
30 Jun 2026, Tue

করোনা মোকাবিলায় রদবদল রাজ্য সচিবালয়ে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা সংক্রমণ ক্রমাগত বাড়ছে রাজ্যে। আর এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা-সহ ৪ জেলার করোনা নোডাল অফিসার বদল করল রাজ্য। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় নোডাল অফিসার বদল হয়েছে। সঞ্জয় থারেকে সরিয়ে কলকাতার দায়িত্বে এলেন স্বরাষ্ট্র সচিব আলাপন
বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার নোডাল অফিসার হলেন মনোজ পন্থ। দক্ষিণ ২৪ পরগনার নোডাল অফিসারের দায়িত্বে নবীন প্রকাশ। হাওড়ায় নোডাল অফিসার হলেন রাজেশ পাণ্ডে।

Developed by