
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা মোকাবিলায় এক মাসের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিলেন ঝাড়গ্রামের এক প্রাথমিক শিক্ষিকা ডলি শীট। তিনি বর্তমানে ঝাড়গ্রাম ব্লকের কিসমৎ ভরতপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এদিন তিনি চেক মারফত ৪০ হাজার টাকা ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ -হাতে তুলে দেন। এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাশাসকও। প্রাথমিক শিক্ষিকা ডলি শীট বলেন,’মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আহ্বান সাধারণ মানুষের কাছে করেছেন তাতে আমার বিবেককে নাড়া দিয়েছে। আজ এক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা সকলে দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী যেভাবে করোনা মোকাবিলা করছেন তার জন্য আমি আমার এক মাসের বেতন ৪০ হাজার টাকা চেকের মাধ্যমে জেলাশাসকের হাতে মুখ্যমন্ত্রী রাজ্যের যে জরুরীকালীন ত্রাণ তহবিলে গঠন করেছেন সেখানে তুলে দিলাম।’
জেলাশাসক আয়েশা রানি এ বলেন,’এভাবে প্রত্যেক মানুষ তাঁর সামর্থ্য মত এগিয়ে এলে অনেক মানুষের সুরাহা হবে।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…