করোনা মোকাবিলায় একদিনের বেতন ২১ লাখ টাকা দান করলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ কর্মীরা, কুর্নিশ আপনাদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ব্যস্ত বাজারের ভিড় সামলানো। খাঁ খাঁ রোদে দাঁড়িয়ে রাস্তার ট্রাফিক সামলানো। করোনো নিয়ে মানুষজনদের সচেতনতা করতে ‘গান’ ছেড়ে গানও রচনা করেছেন তাঁরা। ছুটির বদলে প্রতিদিন আইনশৃঙ্খলা রক্ষার ব্রতে তাঁরা প্রাণপণ চেষ্টা করছেন। শুধু কি তাই? এমনকি রোগীর সংকটে এগিয়ে এসে রক্তদানও করেছেন পুলিশ কর্মীরা। এবার তাঁরা আরো এক বড় পদক্ষেপ নিয়ে আর্থিক ভাবে রাজ্যের ত্রাণ তহবিলকে শক্ত করলেন। করোনা মোকাবিলায় রাজ্যের জরুরীকালীন ত্রাণ তহবিলে তুলে দিলেন নিজেদের একদিনের বেতন। শুধু সচেতনতার জানান দেওয়া নয়। সমাজ দেখলো তাঁদের আরো এক মানবিক মুখ! ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘করোনো মোকাবিলার জন্য আমাদের জেলার পুলিশ কর্মীরা তাঁদের একদিনের বেতন সোমবার নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে এনএফটির সাহায্যে রাজ্যের জরুরীকালীন ত্রাণ তহবিলে ২১ লাখ ১৬ হাজার ৭৮ টাকা প্রদান করেছেন।’ ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার সমস্ত পুলিশকে কুর্নিশ জানাই।

Recent Posts

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

16 hours ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 day ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 day ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 day ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

2 days ago

‘ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।’

ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…

2 days ago