করোনা মোকাবিলায় ফ্রন্টলাইন ওয়ারিয়র্সদের জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সম্মান জানানো হল

জেএনএফ ওয়েব ডেস্ক : করোনা মোকাবিলায় ফ্রন্ট লাইন ওয়ারিয়র্সদের জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সম্মান প্রদর্শন শনিবার। এদিন সদর হাসপাতালের ডি আর এস ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাস্থ দপ্তরের বিভিন্ন জনকে কোভিড ১৯ কমব্যাটান্টস মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এদিনের বৈঠক ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রমেন্দ্রনাথ প্রামানিক, হাসপাতাল সুপার ডক্টর গয়ারাম নষ্কর সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন বিভিন্ন স্বাস্থ্য কর্মীদের হাতে মেডেল ও সংসাপত্র দেওয়া হয়। আগামীতে সাংবাদিকদেরও সম্মানিত করা হবে বলে জানান ওএসডি। তিনি বলেন, জলপাইগুড়ি জেলায় করোনা রোগীদের জন্য যথেষ্ট বেড ও স্বাস্থ ব্যাবস্থা রয়েছে। শিশুদের জন্যও বিশেষ ভাবে প্রস্তুত রয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। সদর হাসপাতালের অক্সিজেন প্লান্টের কাজ দ্রুতগতিতে চলছে বলে জানান ডক্টর রায়। এদিন জেলার কোভিড পরিস্থিতি নিয়েও তথ্যচিত্র রূপে তুলে ধরা হয়।

Recent Posts

রাস্তা আটকে রামলাল

ঝাড়গ্রাম : রাস্তা আটকে ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০…

8 hours ago

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago