করোনা মহামারীর প্রভাবে গঙ্গা পূজা উপলক্ষে মানুষের সমাগম নেই নবদ্বীপের বিভিন্ন স্নানের ঘাটে

জেএনএফ ওয়েব ডেস্ক : প্রতিবছর গঙ্গা পূজা উপলক্ষে নদীয়ার নবদ্বীপ শহরে ফাঁসিতলা ঘাট, শ্রীবাস অঙ্গন ঘাট, রানীর ঘাট সহ ভাগীরথী নদীর বিভিন্ন ঘাটে অসংখ্য মানুষের সমাগম ঘটে। এছাড়াও ঘাট সংলগ্ন এলাকায় সুবিশাল মূর্তি বানিয়ে গঙ্গামতার পূজার্চনা করে থাকেন ভক্তবৃন্দরা। প্রতি বছর বিশেষ এই দিনে ভাগীরথী নদীতে স্নান করে পূণ্য লাভের আশায় নবদ্বীপ শহর ছাড়াও দূরদূরান্ত থেকে বহু মানুষ ছুটে প্রাচীন এই শহরে। কিন্তু এই বছর গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকার কারণে বাইরের দর্শনার্থীরা আসতে পারেননি নদীতে স্নান করার জন্য। এছাড়াও গঙ্গা পূজা উপলক্ষে প্রত্যেক বছরই বিভিন্ন ঘাটে মেলার পরিবেশ তৈরি হয়। ঘাট সংলগ্ন এলাকায় ছোট-বড় মাটির পুতুল সহ বিভিন্ন ধরনের খাবার দোকান সাজিয়ে বসেন দোকানিরা। কিন্তু এই বছর মরণব্যাধি করোনা মহামারীর ফলে লকডাউন জারি থাকায় কার্যত জনশূন্য রূপ নিয়েছে নবদ্বীপে ভাগীরথী নদীর বিভিন্ন ঘাট। নদী সংলগ্ন ঘাট গুলোতে গঙ্গা মাতার পুজো হলেও দেবী মূর্তির আকার অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ছোট করা হয়েছে।করোনাকালে বহু মানুষ আজ কর্মহীন, ফলে আর্থিক যোগান না থাকার কারণে পূজার রীতিনীতিতেও রাস টেনেছেন উদ্যোক্তারা। গঙ্গা পূজা কে কেন্দ্র করে বিভিন্ন ঘাটে কতিপয় ব্যবসায়ী ছোটখাটো দোকান খুলে বসলেও সেই অর্থে বেচাকিনি নেই বললেই চলে বলে এইদিন জানান স্থানীয় ব্যবসায়ীরা। শুধুমাত্র করোনা অতিমারীর কারণেই এই বছরে আরম্ভরহীন গঙ্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে নবদ্বীপ শহরের বিভিন্ন ঘাটে বলে জানিয়েছেন পূজা উদ্যোক্তার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago