জেএনএফ ওয়েব ডেস্ক :- করোনা মহামারীর কারণে এই বছরেও রথযাত্রা উৎসব অনাড়ম্বরভাবে পালন করার সিদ্ধান্ত নিল নদিয়ার মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষ। আগামী ১২ ই জুলাই সোমবার ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার দিন কোন দর্শনার্থী সকাল থেকে বিকেল চারটে পর্যন্ত মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না, চারটের পর স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করে শুধুমাত্র জগন্নাথ দেবকে দর্শন করতে পারবেন বলে জানান ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। এছাড়াও রথের দিন সাধারণ ভক্তবৃন্দেরা যাতে মন্দির প্রাঙ্গণে জমায়েত না করেন সেই কারণে বিভিন্ন এলাকায় বিশেষ পোস্টারিং এর মাধ্যমে আগাম বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার ও ব্যবস্থা করা হয়েছে ইসকন মন্দিরে র পক্ষ থেকে বলেও এই দিন জানান তিনি। অন্যান্য বছর বিশেষ এই দিনটিতে মায়াপুর পার্শ্ববর্তী রাজাপুর জগন্নাথ মন্দির থেকে ভগবান জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর সুসজ্জিত তিনটি রথ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে ইসকন মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছায়।রথের দড়ি স্পর্শ করে পূণ্য লাভের আশায় দেশ-বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থীরা ছুটে আসেন মায়াপুরে। এছাড়াও রথযাত্রা উপলক্ষে মায়াপুর এলাকার বিভিন্ন জায়গায় মেলা বসে। কিন্তু এই বছর বর্তমান করোনা মহামারীর কারণে সর্বিক সুরক্ষার দিকে নজর রেখে ও সরকারি স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে সব রকম অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইসকন কর্তৃপক্ষ। শুধুমাত্র ধর্মীয় রীতি বজায় রাখতে রথযাত্রার দিন ইসকন মন্দির প্রাঙ্গণের গদা বিল্ডিং থেকে জগন্নাথ দেবের রথ যথাসময়ে বের হয়ে মাত্র দুশো মিটার পথ অতিক্রম করে পঞ্চতত্ত্ব গেটে গিয়ে সমাপ্ত হবে। সেখানে একমাত্র মন্দিরের গুটিকয়েক আবাসিক পূজারীরা ছাড়া বহিরাগত দর্শনার্থীবৃন্দরা অংশগ্রহণ করতে পারবেন না বলেও এইদিন জানান ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…