জেএনএফ ওয়েব ডেস্ক :-করোনার কারনে বাইরে থেকে ব্যবসায়ীরা না আসায় ,এবং গাড়ি ভাড়া বৃদ্ধির কারণে ভালো বাজার পাচ্ছে না উত্তর বঙ্গের আনারস চাষিরা। এক সময়ে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলার আনারস পাড়ী দিত দেশব্যাপী। বিশেষ করে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের এবং দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের আনারস এই সময়ে সারাদেশব্যাপী রপ্তানি হতো। সবার মুখে উঠতো চোপড়া ও বিধান নগরের সুস্বাদু আনারস । তাই বাজারও ভাল পেত এবং দামও ভাল পেত আনারস চাষিরা । কিন্তু করোনার কারণে এবার সেই আনারস উৎপাদনকারী চাষিরা মুখ থুবড়ে পড়েছেন । আনারস চাষি মকসুদ জানান , করোনার কারণে এবার বাইরে থেকে তেমন ব্যাপারী না আসায় নয় দশ টাকা কিলো হিসেবে আনারস বেচতে হচ্ছে । এই দামে কোনরকম শুধু খরচ টাই উঠে আসে । লাভের মুখ তেমন দেখা যায় না। অন্যদিকে এলাকার আনারস ব্যবসায়ী কামালউদ্দিন জানান, একদিকে করোনার কারণে বাইরের পাইকার নেই , তার উপরে চাহিদাও তেমন নেই। এছাড়াও বাইরে নিয়ে যেতে লড়ী ভাড়া অনেক বেড়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। যেমন গতবারে যে লড়ীর ভাড়া ছিল ১৪ হাজার ,সেই লরি ভাড়া বেড়ে হয়েছে ২৪ ,২৫ হাজার । তাই খরচ বাদ দিয়ে নয় দশ টাকা কিলো হিসেবে আনারস কিনতে হচ্ছে । এক কথায় করোনার কারণে পরিবহন ব্যবস্থা সঠিকভাবে না থাকায় বাইরের বেপারী আসতে না পারায় আনারসের ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। যার কারণে সমস্যায় পড়েছে উত্তরবঙ্গের চোপড়ার আনারস চাষিরা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…