করোনা বিধি মেনে ঐতিহ্যবাহী মায়াপুরের রথযাত্রা শুরু হল

জেএনএফ ওয়েব ডেস্ক:-ধর্মীয় রীতি মেনে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পালিত হল নদীয়ার নবদ্বীপ মায়াপুর ইসকনের রথযাত্রা। তবে করোনা আবহে ৫ কিলোমিটার নয়, মাত্র আড়াইশো মিটার পথ অতিক্রান্ত করে মাসির বাড়ি পৌঁছলেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। করোনা সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেই কারণে প্রথম থেকেই সতর্ক ছিল ইসকন কর্তৃপক্ষ। রথযাত্রা ঘীরে বিভিন্ন সতর্কবার্তা এবং বিধি-নিষেধ জারি করেছে ইসকন কর্তৃপক্ষ। রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরের ভিতরে সাধারণ ভক্তদের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছে তারা। তিলমাত্র বেলা চারটের পর সাধারণ ভক্তরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে।শুধু তাই নয় প্রতিবছর বলরাম সুভদ্রা এবং জগন্নাথ রাজাপুর থেকে প্রায় 5 কিলোমিটার অতিক্রান্ত করে মায়াপুর ইসকনে তার মাসির বাড়িতে পৌঁছাতো। কিন্তু করোনার কারণে এবছর ইসকন মন্দিরের গদা ভবন থেকে যাত্রা শুরু করে পঞ্চতত্ত্ব মন্দিরে পৌঁছায় এই রথযাত্রা। যদিও রথযাত্রা কে ঘিরে ইসকন মন্দিরে ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, এবছর বিভিন্ন বিধি-নিষেধ জারি করা হয়েছে ইসকন কর্তৃপক্ষের তরফ থেকে। সাধারণ মানুষের প্রবেশ নিষেধ জারি করা হয়েছে যাতে করুণা সংক্রমণ আরো বেশি ভাবে না ছড়িয়ে পড়ে সেই কারণে এই সিদ্ধান্ত।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago