Breaking
24 Mar 2026, Tue

করোনা আক্রান্ত মাকে বাইকে বেঁধে ছুটল ছেলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: অ্যাম্বুলেন্স না পেয়ে বাইকে বেঁধে করোনা আক্রান্ত মাকে নিয়ে ছুটলেন ছেলে। ঘটনাটি কোলাঘাট ব্লকের ২ নম্বর পঞ্চায়েতের। দু’দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন বড় ছেলে ও বউমা। পরের দিন তীব্র শ্বাসকষ্ট অবস্থায় বৃদ্ধা মাকে কোলাঘাটের গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ছোটো ছেলে। পরীক্ষায় জানা যায় বৃদ্ধা করোনা আক্রান্ত। তাঁকে পাঁশকুড়া হাসপাতালে ভর্তির কথা বলেন ডাক্তার। অ্যাম্বুলেন্স না পেয়ে বাইকে হাসপাতালে যান বৃদ্ধা।

Developed by