Breaking
11 Mar 2026, Wed

করোনায় আক্রান্ত হলেন সস্ত্রীক ‘গুরুজি’

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনায় আক্রান্ত হলেন সস্ত্রীক ‘গুরুজি’। ঝাড়খণ্ড রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন। তাঁর স্ত্রী রূপি সোরেনের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছে। শনিবারই সস্ত্রীক শিবু সোরেনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দিন কয়েক আগে শিবু সোরেনের বাড়ির নিরাপত্তারক্ষী ও কর্মী-সহ মোট ১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। তারপর করোনা টেস্ট করেন সস্ত্রীক শিবু সোরেন। জানা গিয়েছে, তিনি বাড়িতে থেকেই চিকিৎসকদের নির্দেশ মত কাজকর্ম করছেন।

Developed by