
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনায় আক্রান্ত হলেন বিনপুর-১ ব্লকের বিএমওএইচ। যদিও কোন উপসর্গ না থাকায় তিনি হোম আইসোলেশনে রয়েছেন। জানা গিয়েছে, বিএমওএইচ মহেশ্বর মাণ্ডি বেশ কিছুদিন ধরে অফিসে যাননি। তবে বৃহস্পতিবার রাতে বিএমওএইচের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁর সংস্পর্শে আসা মানুষজন বা স্বাস্থ্যকর্মীদের করোনা পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৪৯ জন। এর মধ্যে ঝাড়গ্রাম জেলায় ২৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬২ জনের রিপোর্ট পজিটিভ রয়েছে। নতুন করে যে ১৫ জনের করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ঝাড়গ্রাম শহরে ১০ জন, ঝাড়গ্রাম ব্লকে ৫ জন রয়েছেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…