Breaking
6 Mar 2026, Fri

করোনার হৃদিশের পর ঝাড়গ্রাম শহরে স্যানিটাইজ করা হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম শহরে নতুন করে ফের ২ জনের করোনা পজেটিভ ধরা পড়ার স্যনিটাইজ করা হল। এদিন দুপুরে পুরসভার উদ্যোগে দমকলের কর্মীরা পুরাতন ঝাড়গ্রাম ও নতুনডিহি এলাকায় স্যানিটাইজ করেন। অরণ্য শহরের পুরাতন ঝাড়গ্রাম ও নতুনডিহি এলাকার দুই বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। একজন করোনা হাসপাতালে ও একজনকে সেফ হোমে রাখা হয়েছে। এদিন দুপুরে দমকলের কর্মীরা আক্রান্ত দু’জনের বাড়ি সংলগ্ন এলাকায় স্যানিটাইজ করা হয়। আক্রান্তদের মধ্যে একজন মিষ্টি দোকানের মালিক। সেই দোকান সংলগ্ন এলাকা স্যানিটাইজ করা হয়েছে।

Developed by