জেএনএফ ওয়েব ডেস্ক :গত কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও। যার কারনে জলপাইগুড়ি শহরের বেশকিছু নিচু এলাকায় জল জমতে শুরু করেছে। যার ফলে নাজেহাল নিচু এলাকার বাসিন্দারা।। গতকাল সারা রাত বৃষ্টি হওয়ায় পুরসভার তিন নং ওয়ার্ডের বাঁধ সংলগ্ন এলাকায় জল জমে যায়। ঐ এলাকার স্থানীয় কিছু বাড়িতেও জল ঢুকে যায়।। ঘরের ভেতর জল ঢোকার ফলে বাড়ির নিত্যপ্রয়োজনীয় কাজের সমস্যা দেখা দেয়।। যার ফলে চরম সমস্যার সম্মুখীন হয় এলাকার বাসিন্দারা।। বিগত কয়েক বছরধরে এলাকার জল সংক্রান্ত বিষয়ে কোনো উন্নতি হয়নি বলে দাবি এলাকাবাসীর।। যার ফলে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোপ উবরে দেয় বেশ কিছু এলাকাবাসি।। এলাকার বাসিন্দা গৌতম কুন্ডু জানান,, এলাকায় জলের সমস্যা দীর্ঘদিনের। প্রতিবছর বর্ষা এলেই জলের সমস্যা পড়তে হয় এবং এই জল বেরোনোর জন্য কোন ব্যবস্থা নেই।। ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা করছি আমরা।। তিনি আরো জানান,, আমাদের এলাকার বর্ষার এই জল শুকোয় ডিসেম্বর মাসের রোদের তাপে।। যার ফলে বর্ষার এই কয়েকটি মাস জলমগ্নই থাকে আমাদের এই এলাকা বলে জানান তিনি।।
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…