করোনার মাঝে ডেঙ্গির আশঙ্কা জলপাইগুড়ি বাসীর !

জেএনএফ ওয়েব ডেস্ক :গত কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও। যার কারনে জলপাইগুড়ি শহরের বেশকিছু নিচু এলাকায় জল জমতে শুরু করেছে। যার ফলে নাজেহাল নিচু এলাকার বাসিন্দারা।। গতকাল সারা রাত বৃষ্টি হওয়ায় পুরসভার তিন নং ওয়ার্ডের বাঁধ সংলগ্ন এলাকায় জল জমে যায়। ঐ এলাকার স্থানীয় কিছু বাড়িতেও জল ঢুকে যায়।। ঘরের ভেতর জল ঢোকার ফলে বাড়ির নিত্যপ্রয়োজনীয় কাজের সমস্যা দেখা দেয়।।  যার ফলে চরম সমস্যার সম্মুখীন হয় এলাকার বাসিন্দারা।। বিগত কয়েক বছরধরে এলাকার জল সংক্রান্ত বিষয়ে কোনো উন্নতি হয়নি বলে দাবি এলাকাবাসীর।। যার ফলে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোপ উবরে দেয় বেশ কিছু এলাকাবাসি।।  এলাকার বাসিন্দা গৌতম কুন্ডু জানান,, এলাকায় জলের সমস্যা দীর্ঘদিনের। প্রতিবছর বর্ষা এলেই জলের সমস্যা পড়তে হয় এবং এই জল বেরোনোর জন্য কোন ব্যবস্থা নেই।। ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা করছি আমরা।। তিনি আরো জানান,, আমাদের এলাকার বর্ষার এই জল শুকোয় ডিসেম্বর মাসের রোদের তাপে।। যার ফলে বর্ষার এই কয়েকটি মাস জলমগ্নই থাকে আমাদের এই এলাকা বলে জানান তিনি।।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago