
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : চলছে লকডাউন। বাড়ির বাইরে এক পা ফেলার কথা নয়। যে যার ঘরে রয়েছেন। এরই মাঝেই উঠে এল এক অমানবিক চিত্র! করোনা আতঙ্কে পাণীয় জল বন্ধ করে নার্সকে ভাড়া বাড়ি ছাড়তে বললেন বাড়ির মালকিন। রীম্পা মণ্ডল পাল নামে ওই নার্স ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত আছেন। পরিবার নিয়ে গত পাঁচ মাস আগে ঝাড়গ্রাম শহরের ১১ নম্বর ওয়ার্ডের পুরাতন ঝাড়গ্রামে ঝর্ণা নামাতা নায়েকের বাড়ি ভাড়া নিয়েছিলেন। নার্স রীম্পা মণ্ডল পালের অভিযোগ,‘করোনা ভাইরাস নিয়ে তোলপাড়ের পর থেকেই বাড়ির মালকিন আমার সঙ্গে গণ্ডগোল শুরু করেন। এমনকি আমার স্বামীকে একদিন মারতেও যায়। এহেন ঘটনা দেখে আমি অজ্ঞান হয়ে পড়লে আমাকে মৃগী রোগী বলে বাড়ির মালকিন ঝর্ণা। তারপরই বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে বলেন। লকডাউনের মাঝে ভাড়া বাড়ি ছেড়ে কোথায় যাব ? একথা শুনেই গত শনিবার রাতে আমার পাণীয় জল বন্ধ করে দেয়। বিষয়টি আমি রবিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানায়।’ অন্যদিকে বাড়ির মালকিন ঝর্ণা নামাতা নায়েক বলেন,’আমি নার্সকে স্বাস্থ্য সম্মত ভাবে বাড়িতে থাকতে বলেছিলাম। তাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশ ডেকেছে ওই নার্স।’ রবিবার বিকেলে ঝাড়গ্রাম থানার পুলিশ এসে বাড়ির মালকিনকে সাফ জানিয়ে দেয়, এরকম ঘটনা কোন বরদাস্ত করা যাবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ বলেন,‘এধরনের ঘটনা একেবারে বরদাস্ত করা হবে না। স্বাস্থ্যকর্মীদের পাশে সমাজের সকলের দাঁড়ানো উচিত।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…