করোনার গ্রাসে বন্ধের মুখে তাঁত শিল্প!

জেএনএফ ওয়েব ডেস্ক :- একটা সময় তাঁতের শাড়ি পৌঁছে যেত পার্শ্ববর্তী জেলা সহ ভিন রাজ্য গুলিতে। যদিও করোনা আবহে ব্যাবসা প্রায় বন্ধের মুখে ফলে চরম সমস্যায় পড়েছেন তাঁত শিল্পীরা।করোনার জেরে প্রায় বন্ধ তাঁত বুনা। এদিকে ধীরে ধীরে দুর্গাপুজো এগিয়ে আসছে। এখনও নতুন তাঁতবস্ত্রের বরাত আসেনি। তাঁতের বরাত না পেয়ে মাথায় হাত পড়েছে ১৫ টি তাঁত শিল্পী পরিবারের। ওই শিল্পীদের আক্ষেপ, তাদের দুর্দশার দিকে নজর দিচ্ছে না কেউ। সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন তাঁরা। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের দেওডাঙ্গায় প্রায় ১৫ তাঁত শিল্পী পরিবারের বসবাস। জানা গিয়েছে, কেউ ২৩ বছর ধরে তাঁত বস্ত্র বুনছেন, আবার কেউ ১৫   বছর ধরে এই কাজ করছেন। সারা বছর তাঁতবস্ত্র বুনেই সংসার চালান এই শিল্পীরা। এই এলাকার তাঁতের শাড়ি অন্য জেলার বাজারে সুনাম অর্জন করেছে। কিন্তু করোনার থাবায় বহু দিন থেকে বন্ধ রয়েছে তাঁতযন্ত্র। ফলে পরিবার নিয়ে চরম সমস্যায় পড়েছেন শিল্পীরা। জানা গিয়েছে, অন্য বছর এই সময় পুজো উপলক্ষে বরাত পেয়ে জোরকদমে তাঁতের শাড়ি বোনার কাজ চলে। তবে এ বছর ছবিটা সম্পূন আলাদা। তাঁত শিল্পীরা জানিয়েছেন, ” ১৫ বছর ধরে তাঁত বস্ত্র বুনছি। করোনার জেরে বহু দিন থেকে কোন কাজ করতে পারিনি। এদিকে পুজো এগিয়ে এলেও কাজের কোন বরাত আসছে না। কি করবো বুঝতে পারছি না।”

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago