জেএনএফ ওয়েব ডেস্ক :
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কলেজ পরীক্ষার ‘ফি’ মুকুবের দাবিতে আন্দোলনে নামলেন ছাত্রছাত্রীরা। আজ কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের অফিসের সামনে স্টুডেন্ট স্ট্রাগল কমিটি, কোচবিহার নামে ছাত্রছাত্রীদের একটি সংগঠনের পক্ষ থেকে ওই বিক্ষোভ দেখানো হয়।
ওই ছাত্রছাত্রদের পক্ষে বলা হয়, করোনা কালে টানা লকডাউন চলেছে। এখনও সরকারি বিধি নিষেধ রয়েছে। এতে মানুষের রোজগার মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে। অনেকেই চাকরি হারিয়েছেন। ছোট মোট ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। প্রায় প্রত্যেকটি পরিবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। এই অবস্থায় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ গুলোতে যাতে পরীক্ষার ‘ফি’ না নেওয়া হয়, তার দাবি জানাতেই এই আন্দোলন বলে ছাত্রছাত্রীদের জানানো হয়েছে। তাঁদের দাবি না মানা পর্যন্ত ওই আন্দোলন তাঁরা চালিয়ে যাবেন বলেও কার্যত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে।
পরীক্ষার ‘ফি’ বাড়ানো কমানো বা মুকুব করে দেওয়ার পুরো বিষয়টি কলেজ গভর্নিং বোর্ডের বলে জানিয়ে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আব্দুল কাদের সাফেলি বলেন, “করোনা অতিমারির সময় এভাবে জমায়েত করে আন্দোলন না করে তাঁদের দাবিপত্র দিয়ে যাওয়ার জন্য বলেছি। যদি দাবিপত্র দিয়ে যায় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যা দাবি থাকবে, তা নিয়ে আমরা আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করব। আর যদি কলেজ গুলির কাছে কোন দাবিদাবা থাকে, তাহলে তা কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।”
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…