করোণা আবহে প্রথম মহিলাদের উদ্যোগে রথযাত্রা শুরু হল বিনপুর ২নং ব্লকের বড় শুকজোড়া গ্রামে

জেএনএফ ওয়েব ডেস্ক :-করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার প্রতিটি এলাকায় রথযাত্রা উৎসব অনুষ্ঠানের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বস্তরের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই করোনা আবহে ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বড় শুকজোড়া গ্রামে মহিলাদের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো প্রথম বর্ষ রথযাত্রা উৎসব।ওই গ্রামের মহিলাদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা ওই রথযাত্রার উৎসবে শামিল হয়েছিলেন। তবে অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না। মহিলাদের পক্ষে গৌরী দাস বলেন আমাদের কোন কমিটি নেই। আমরা গ্রামের মহিলারা সবাই একসঙ্গে মিলে এই রথযাত্রা উৎসব শুরু করেছি। আগামী দিনেও এই রথযাত্রা উৎসব প্রতি বছর পালন করা হবে। তিনি বলেন আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে প্রার্থনা করেছি যেন দেশ থেকে করোনা বিদায় নেয়, মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। তবে ওই রথযাত্রার কে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে ।এরপর যদি ওই এলাকায় কারো করোনা হয় তার জন্য কে দায়ী থাকবে তা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। তবে সেদিকে কোনো গুরুত্বই দেয় নি রথের আয়োজক ওই এলাকার মহিলারা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago