কন্যার বদলে পুত্র সন্তান দেওয়ার অভিযোগ উঠল ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: কন্যার বদলে পুত্র সন্তান দেওয়ার অভিযোগ উঠল ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। গত সেপ্টেম্বর মাসের ৮তারিখ গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন গোপীবল্লভপুর ১নং ব্লকের আসুই গ্রামের বাসিন্দা পূজা সেনাপতি। ওখানেই তিনি জন্ম দেন এক কন্যা সন্তানের। বাচ্চার ওজন ছিল ৮০০ গ্রাম। সে কারণেই ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় হাসপাতাল কতৃপক্ষ। এটি পূজা দেবীর দ্বিতীয় সন্তান। প্রথম একটি পুত্র সন্তান রয়েছে। সেখান থেকে শুধু বাচ্চাটাকেই রেফার করে দেয়। বাচ্চার মা গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিন দিন। মা কে ছুটি দিয়ে দেওয়ায় মা বাড়ি চলে যান। শুধু কন্যা সন্তানটি ভর্তি ছিল ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। পূজা দেবী বলেন, ১৩ দিন পর এসে পেম্পার্স পালটাতে গিয়ে দেখি যে ওটা পুত্র সন্তান। তারপর পাশে থাকা নার্স ম্যাডামকে জানাই। অথচ আমাদের কাগজ, হাসপাতাল থেকে যে কাগজ দিয়েছিল, রেফার কাগজেও লিখা ছিল কন্যা সন্তান। ঝাড়গ্রামেও যখন ভর্তি নিয়েছে লিখেছে কন্যা সন্তান। এখন বলছে পুত্র সন্তানকে নিতে হবে। তৎক্ষনাত উনি হাসপাতালের ডাক্তার এবং নার্সদের জানান যে আমার তো মেয়ে সন্তান ছিল ছেলে সন্তান কি করে হল? তখন তাঁকে ডাক্তার ও নার্সরা ধমক দেন। ডাক্তাররাও জানিয়ে ছিলেন যে লিলি ঘড়াই নামে ওই মহিলাকে ছেলে বাচ্চা দেওয়া হবে এবং তোমাকে মেয়ে দেওয়া হবে। মহিলা ডি এন এ টেস্টের আবেদন করেছিলেন। তারপর ডাক্তার ও নার্সরা হুমকি দেখিয়ে বলেন এই কথাটা বাড়িবাড়ি হলে আমাদের ট্রান্সফার হয়ে যাবে। ওইদিনই ১১টার সময় ডেকে ওনাকে বলা হয় আপনার বাচ্চা অসুস্থ। ওনাকে স্বাক্ষর করতে বলা হয় কোন এক কাগজে। তারপর জোর করে ছুটি দিয়ে দেয়। বেশি বাড়াবাড়ি করলে হোমে পাঠিয়েদেবেন এমনটাই হুমকি দিয়েছেন হাসপাতালের ডাক্তাররা। লিখিত ভাবে থানায় ও সুপারকে অভিযোগ জানিয়েছেন কন্যা সন্তানের মা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago