Breaking
12 Mar 2026, Thu

কনটেইনমেন্ট জোন হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি পুরসভার বেশ কিছু এলাকায়

জেএনএফ ওয়েব ডেস্ক : কনটেইনমেন্ট জোন হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি পুরসভার বেশ কিছু এলাকায়। সোমবার জলপাইগুড়ি সদর মহকুমা শাসক পুরসভার কাছে জানতে চেয়েছেন শহরের কোন কোন এলাকায় করোনা সংক্রামিতদের সংখ্যা অধিক। এনিয়ে এদিনই পুরসভাকে চিঠি দেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে খবর। তবে কবে কোন কোন এলাকায় কনটেইনমেন্ট জোন করা হবে তা এখনই বলা সম্ভব নয় বলে এদিন জানান পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো। শহরের ১১, ১৯, ১প্রভৃতি ওয়ার্ডে সংক্রমিতদের সংখ্যা অনেক সময় বেশি দেখা গিয়েছে। এ সবকিছু পর্যালোচনা করে একটি রিপোর্ট সদর মহকুমা শাসকের কাছে দ্রুত পাঠানো হবে পুরসভার পক্ষ থেকে বলে জানান সন্দীপবাবু। তবে কোনো জায়গা কনটেইনমেন্ট জোন হবে কি না সে সিদ্ধান্ত জেলা প্রশাসন নেবে বলে জানিয়েছেন তিনি।

Developed by