
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বসিরহাট মহকুমার মাটিয়া থানার লোকনাথ বাবার মন্দিরে প্রতিবছরই জন্মাষ্টমীতে মানুষের ঢল নামে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অগনিত ভক্ত কচুয়ায় আসেন। জানা গেছে, রাতে তিনটে নাগাদ ভিড়ের চাপে লোকনাথ বাবার মূল গৃহে ঢোকার আগে পুকুরের ধারে পাঁচিলের একাংশ ধসে পড়ে। তার নীচে চাপা পড়ে যান অনেকেই। তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। ছোটাছুটি শুরু হতেই পদপিষ্ট হন বহু ভক্ত।
কচুয়ায় লোকনাথ ধামে পদপিষ্ট হওয়ার ঘটনায় জখমদের দেখতে ন্যাশানাল মেডিক্যালে কলেজে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হতাহতদের আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহতদের দেওয়া হবে এক লক্ষ টাকা। আর অল্প আহতরা পাবেন ৫০ হাজার টাকা।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…