
কচি-কাঁচাদের খেলাতেও সবুজের বার্তা দিলেন অবর বিদ্যালয় পরিদর্শক। সোমবার বিনপুর-২ চক্রের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে চক্র ক্রীড়ার আয়োজন করা হয়। শিলদা তরুণ সঙ্ঘের মাঠে ওই খেলায় অংশগ্রহণ করে ৮৫টি প্রাথমিক ও শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা। বালক-বালিকা দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ মোট ২৮টি বিভাগে মোট ১৪০ জন খুদে প্রতিযোগী অংশ নেয়। সমস্ত প্রতিযোগীকে পুরস্কারের পাশাপাশি একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু, জেলা বিদ্যালয় পরিশর্দক (প্রাথমিক) শুভাশিষ মৈত্র, বেলপাহাড়ির বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহাল হাঁসদা প্রমুখ। বিনপুর-২ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রকাশ নাথ বলেন,‘চক্র ক্রীড়ায় প্রত্যেক খুদে পড়ুয়াদের উৎসাহ দেওয়ার জন্য সমস্ত প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়েছে। সেই সঙ্গে খুদেদের মাধ্যমে সবুজের বার্তা ছড়িয়ে দিতেই প্রত্যকের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়েছে। যাতে আগামী পরিবেশকে বাঁচাতে ছোট থেকেই সচেতনতার বার্তা সমাজে ছড়িয়ে পড়ে। শিশুরা চারাগাছ নিয়ে বাড়ি ফিরলে সেই গাছকে যত্ন করে অভিভাবকরা স্মারক হিসেবে বড় করে তুলবেন।’
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…