করলা নদীর উপর অসমাপ্ত সেতুর কাজ দ্রুত শুরু হবে

জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি রবীন্দ্র ভবনের সামনে করলা নদীর উপর অসমাপ্ত বিকল্প সেতু নিয়ে ফের বৈঠক অনুষ্ঠিত হল জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন দপ্তরে। বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, পুরো প্রশাসক সন্দীপ মাহাতো ছাড়াও জমিদাতাদের অনেকেই। বৈঠকের চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন বলেন, মাঝে জমি নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল। জমিদাতাদের সাথে এদিন সবিস্তারে সব আলোচনা হয়েছে। এখন আর কোন সমস্যা নেই। দুজন  জমি দাতার জমি সংক্রান্ত বিষয় বুঝতে একটু সমস্যা হয়েছিল। এখন সব মিটে গেছে। দ্রুতই সেতুর কাজ এখন শুরু হবে বলে জানান তিনি। অন্যদিকে জমিদাতাদের মধ্যে অন্যতম প্রসেনজিৎ দে বলেন, এ দিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কাগজ পত্রের সমস্ত সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এই সেতু তৈরি হলে শহরবাসীর যাতায়াতের পক্ষে একটি নতুন দুয়ার খুলে যাবে বলেও জানান তিনি। দ্রুত সেতু হোক  তারাও চাইছেন। তাদের দাবি, ড্রেনেজ সিস্টেম করা হোক,  নতুন রাস্তার পাশ দিয়ে। সে দাবিও তারা এসজেডিএ কে জানিয়েছেন বলে জানান প্রসেনজিৎ বাবু।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

6 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

6 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

7 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

1 week ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

1 week ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

1 week ago