ওয়েবিনারে ৭তম আন্তর্জাতিক যোগা দিবস পালন কাপগাড়ির সেবাভারতী মহাবিদ্যালয়ের


জেএনএফ ওয়েব ডেস্ক : ওয়েবিনারে ৭তম আন্তর্জাতিক যোগা দিবস পালন হল কাপগাড়ির সেবাভারতী মহাবিদ্যালয়ে। কলেজের এনএসএস ইউনিট ও ‘পেফি’র যৌথ উদ্যোগে সোমবার সকাল আটটায় স্বাস্থ্যে যোগার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা হয়। ওয়েবিনারে প্রধান বক্তা ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের অধ্যাপক কল্লোল চট্টোপাধ্যায়, অর্থোপেডিক্স সার্জেন চিকিৎসক কিংশুক মণ্ডল। এদিনের ওয়েবিনারে যোগ দিয়েছিলেন প্রায় একশো জন অধ্যাপক-অধ্যাপিকা-পড়ুয়া-গবেষক। কলেজের অধ্যক্ষ তথা ‘পেফি’র সেক্রেটারি দেবীপ্রসাদ সাহু বলেন,‘এই ওয়েবিনার আমাদের মত জঙ্গলমহলের প্রত্যন্ত কলেজের কাছে স্মরণীয় দিন। ৭তম আন্তর্জাতিক যোগা দিবসের আলোচনায় পড়ুয়া থেকে শিক্ষক সকলেই উপকৃত হবেন।’ বিশ্বভারতীর অধ্যাপক কল্লোল চট্টোপাধ্যায় বলেন,‘যোগা হল স্বাস্থ্যের চাবিকাঠি। আজকের দিনে আমাদের মধ্যে এক অস্থিরতা তৈরি হয়েছে। কোভিড পূর্ববর্তী অবস্থা এবং কোভিড পরবর্তী অবস্থার কারনে। যে অস্থিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তা থেকে বেরিয়ে এসে সুস্থ-সবল ভাবে বেঁচে থাকার একমাত্র উপায় যোগা।’

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 hour ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

5 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago